প্রাইম ভিশন ডেস্ক »
চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর থেকে ঢাকাস্থ ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি)-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজ বুধবার দুপুর ২টা থেকে আইভিএসি জেএফপি ঢাকা বন্ধ থাকবে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ যাদের ভিসা আবেদনের জন্য সময়সূচি নির্ধারিত ছিল, তাদের সবাইকে পরবর্তীতে নতুন তারিখে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে।
রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভিএসি জেএফপি ঢাকা দেশে ভারতীয় ভিসাসংক্রান্ত সব ধরনের সেবার প্রধান ও সমন্বিত কেন্দ্র।


