Thursday, June 25, 2026
spot_img
Homeমুল পাতাতারেক রহমানের পোষা বিড়াল ‘জেবু’র অফিশিয়াল ফেসবুক পেজ চালু

তারেক রহমানের পোষা বিড়াল ‘জেবু’র অফিশিয়াল ফেসবুক পেজ চালু

প্রাইম ভিশন ডেস্ক »

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ঠিক কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে তার পরিবারের প্রিয় পোষা বিড়াল ‘জেবু’। চালু করা হয়েছে জেবুর নিজস্ব একটি ফেসবুক পেজ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে জেবুরও ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সাইবেরিয়ান জাতের লোমশ এই বিড়ালটি মূলত তারেক রহমানের কন্যা জাইমা রহমানের পোষা বিড়াল।

হালকা মেজাজ ও কিছুটা কৌতুকপূর্ণ (স্যাটায়ার) ধাঁচের কনটেন্ট দিয়ে সাজানো জেবুর নতুন এই পেজটি ইতিমধ্যেই অনলাইনে বিড়ালপ্রেমীদের নজর কেড়েছে। বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির বিশেষ সহকারী এবং দলের কনটেন্ট জেনারেশন টিমের (সিজিটি) প্রধান সাইমুম পারভেজ পেজটি অফিশিয়াল বলে নিশ্চিত করেছেন।

চলতি বছরের শুরুর দিকে তারেক রহমানের মোবাইল ফোনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকা জেবুর একটি ছবি ভাইরাল হওয়ার পর থেকেই এটি নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আসে। এরপর জেবুর আরও কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশেষ করে তরুণ প্রজন্ম ও বিড়ালপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়।

জেবুর এই অপ্রত্যাশিত জনপ্রিয়তার বিষয়ে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিলেন, ‘বিড়ালটি আমার মেয়ের। কিন্তু এখন এটি সবার বিড়াল হয়ে গেছে। আমরা সবাই এটাকে খুব ভালোবাসি এবং পছন্দ করি।’

দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় নির্বাসনে থাকার পর লন্ডন থেকে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান। তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল ১১টা ৪৫ থেকে ১১টা ৫০ মিনিটের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়