Homeচট্টগ্রামচট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) সকালে বি ব্লক ১৪ নম্বর গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূর হোসেন মামুন  বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে। একপর্যায়ে স্বামী ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করে।

ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত স্বামীকে আটক করে গণধোলাই দেন।

খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়