Thursday, June 25, 2026
spot_img
Homeএই মুহুর্তেমিরসরাইয়ে সিলিন্ডারবাহী ট্রাক উল্টে ভিক্ষুক নিহত, আহত ২

মিরসরাইয়ে সিলিন্ডারবাহী ট্রাক উল্টে ভিক্ষুক নিহত, আহত ২

প্রাইম ভিশন ডেস্ক »

মিরসরাইয়ে এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে এক পথচারী ভিক্ষুক নিহত হয়েছেন। এসময় ট্রাকচালক ও চালকের সহকারী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর ফুটওভার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম আব্দুর রহমান (৪২)। তিনি উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার আব্দুল কাদেরের ছেলে। তিনি কিছুটা দৃষ্টিপ্রতিবন্ধী। পেশায় তিনি একজন ভিক্ষুক।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার নিজামপুর ফুটওভার ব্রিজ এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। উল্টে যাওয়ার আগে পাশে থাকা ওই ভিক্ষুককে সড়ক বিভাজকের সঙ্গে সজোরে ধাক্কা দেয় ট্রাকটি। এতো তিনি পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

কুমিরা হাইওয়ে থানার ওসি জাকির রব্বানী বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি এখনও। এই বিষয়য়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়