Thursday, June 25, 2026
spot_img
Homeএই মুহুর্তেআমির খসরুর জন্য ভোট চাইলেন পুত্রবধূ

আমির খসরুর জন্য ভোট চাইলেন পুত্রবধূ

প্রাইম ভিশন ডেস্ক »

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করছেন পুত্রবধূ সায়েকা কবির।

তিনি সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের ২ নম্বর সাইট ব্রিক ফিল্ড রোড থেকে মেহের আফজল স্কুল এলাকা, খালেক সওদাগরের বাড়ি হয়ে বিভিন্ন মহল্লা-পাড়ায় গণসংযোগ করেন।

এ সময় সায়েকা কবির তাঁর শ্বশুর সৎ, পরিচ্ছন্ন, নিরহংকারী রাজনীতিবিদ আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে ধানের শীষে ভোট চান।

গণসংযোগে উপস্থিত থেকে চাচা আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে ভোট চান জাহিন মাহমুদ চৌধুরী, রুবাইনা মাহমুদ চৌধুরী, আহমেদ জিবরান ও ভাগ্নি ডা. ফারাহ নুর।

এর আগে আগ্রাবাদ সিডিএ, সিজিএস কলোনি, বন্দরটিলা সহ বিভিন্ন এলাকায় আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে গণসংযোগ করেন তাঁর বোন মাহমুদুন্নেসা চৌধুরী ও ভাতিজি জাবিনা মাহমুদ চৌধুরী।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়