বুধবার, এপ্রিল ২২, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তে‘বাংলাদেশের পাশে আছে পাকিস্তান, বিশ্বকাপে ভারতের বিপক্ষে আমরা খেলবই না’

‘বাংলাদেশের পাশে আছে পাকিস্তান, বিশ্বকাপে ভারতের বিপক্ষে আমরা খেলবই না’

প্রাইম ভিশন ডেস্ক »

নিরাপত্তাজনিত কারণে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তে বাংলাদেশের পাশে যে পাকিস্তান, সেটি আরেকবার জোরালোভাবে বোঝাল দেশটি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পরিষ্কার জানিয়েছেন, বাংলাদেশের সমর্থনেই বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট দল।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। বিশ্বকাপে ভারত-ম্যাচ বয়কটের যে সিদ্ধান্ত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলে জানানো হয়েছে, সেই সিদ্ধান্ত একচুলও সরা যাবে না বলে গতকাল মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে আলাপচারিতায় তা উল্লেখ করেছেন শাহবাজ।পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সব দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত (ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত) নিয়েছি। বাংলাদেশের পাশে আছি আমরা। আমার মতে এটা সেরা সিদ্ধান্ত।’

রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে না ১৩ বছর ধরে। এমনকি পাকিস্তান কোনো টুর্নামেন্টের আয়োজক হলে ভারতের কারণে সেই টুর্নামেন্ট আয়োজন করা হয় ‘হাইব্রিড মডেলে’। ২০২৩ এশিয়া কাপ ও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি জলজ্যান্ত উদাহরণ। এমনকি ২০২৫ এশিয়া কাপে যে তিন বার ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে, সেই ম্যাচগুলোতে মাঠের পারফরম্যান্সের চেয়ে রাজনৈতিক ব্যাপারই মুখ্য হয়ে উঠেছে।

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে পিসিবি এখনো সরাসরি কিছু বলেনি। আইসিসিকে পিসিবি কিছু জানিয়েছে কি না, সে ব্যাপারেও নিশ্চিত হওয়া যায়নি। শাহবাজের মতে খেলার মাঠে রাজনীতি কখনো টেনে নিয়ে আসা উচিত না। গতকাল মন্ত্রিসভার সদস্যদের পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা ভারতের বিপক্ষে খেলব না। এ ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট। কারণ, খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত না।’

১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের পোস্টের পর আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ায় কি না, সেই বিষয়ে মহাদুশ্চিন্তায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিভিন্ন সংবাদমাধ্যমে জানা গেছে, ভারত-পাকিস্তান ম্যাচের বাজারমূল্য ৫০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৬ হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকা। ভারত-পাকিস্তান ম্যাচের ১০ সেকেন্ড বিজ্ঞাপনের জন্য আইসিসির ক্ষতি হবে ৫৪ লাখ টাকা। সম্প্রচারকারী প্রতিষ্ঠানেরও ৪০৩ কোটি টাকার লোকসান হবে। এমনকি বিসিসিআই, পিসিবি দুই বোর্ডেরই ২৬৯ কোটি টাকা রাজস্ব হারানোর শঙ্কা রয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়