শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেজামায়াতের রাজনীতি মানুষ পছন্দ করেনি বলেই বিএনপির দুই-তৃতীয়াংশ জয়: মির্জা ফখরুল

জামায়াতের রাজনীতি মানুষ পছন্দ করেনি বলেই বিএনপির দুই-তৃতীয়াংশ জয়: মির্জা ফখরুল

প্রাইম ভিশন ডেস্ক »

সংসদীয় নির্বাচনে বিএনপির বিপুল বিজয়কে জনগণের রাজনীতির জয় হিসেবে অভিহিত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জামায়াতে ইসলামীর রাজনীতি মানুষ পছন্দ করেনি দেখেই বিএনপি নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নির্বাচনের পরবর্তী প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি কখনো জনপ্রিয়তা হারায়নি এবং এই দল সবসময় জনগণের রাজনীতি করেছে।

বিএনপির সাংগঠনিক ভিত্তি সম্পর্কে মহাসচিব বলেন, বিএনপি কোনো ক্যাডার বেজ দল না, এটি জনগণের দল। আওয়ামী লীগের দমন-পীড়ন ও দুঃশাসনের কারণেই মূলত জামায়াতের উত্থান হয়েছিল। তবে দেশের মানুষ এখন তাদেরকে প্রত্যাহার করেছে।

নির্বাচন পরবর্তী পরিকল্পনা ও জোটের অঙ্গীকার প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিস্ট বিরোধী দলগুলোকে নিয়ে আমাদের একটি জাতীয় সরকারের কমিটমেন্ট আছে। আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করবো।

তিনি আরও জানান, জুলাই সনদে যে বিষয়গুলোতে সই করা হয়েছে, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে। সেই সঙ্গে বিএনপির ঘোষিত ‘৩১ দফা’ সংস্কার কর্মসূচিও পূরণ করার কথা জানান তিনি।

উত্তরাঞ্চলের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মির্জা ফখরুল বলেন, সঠিকভাবে রংপুরের জনগণের জন্য কাজ করতে পারলে ভবিষ্যতে আমরা উত্তরাঞ্চলের সব আসনে বিজয়ী হবো।

বৃহস্পতিবারের অনুষ্ঠিত হওয়া নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, অত্যন্ত সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ পরিবেশে এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়