বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
spot_img
Homeমুল পাতাএবারও হচ্ছে না জেএসসি-জেডিসি পরীক্ষা

এবারও হচ্ছে না জেএসসি-জেডিসি পরীক্ষা

প্রাইম ভিশন ডেস্ক »

মহামারীর কারণে বন্ধ থাকা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা চলতি বছরও অনুষ্ঠিত হবে না। গত দুইবারের মতো এবারও ক্লাস মূল্যায়নের মাধ্যমে সনদ পাবে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা।

আজ রোববার বিকালে সাংবাদিকদের এসব কথা জানান ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি বলেন, আগামী ১৯ জুন থেকে এসএসসি ও সমমান এবং ২২ আগস্ট থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব লিখিত পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষার কার্যক্রম শেষ হতে অক্টোবর মাস প্রায় শেষ হয়ে যাবে। এরপর নভেম্বরে ৩০ লাখ শিক্ষার্থীর জেএসসি-জেডিসি পরীক্ষা নেয়া কষ্টকর হবে।

তপন কুমার সরকার আরো বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ করে এ দুই পরীক্ষার আয়োজন করতে গেলে শিক্ষা বোর্ডগুলোর ওপর ভীষণ চাপ পড়ে যাবে। তাই চলতি বছরেও জেএসসি-জেডিসি পরীক্ষা না নেয়ার সুপারিশ করেছে শিক্ষাবোর্ডগুলো। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে পরীক্ষা নিয়ে এ মতামত জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এরপরেও যদি সরকার জেএসসি-জেডিসি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত দেয় সেক্ষেত্রে পরীক্ষা আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়