Tuesday, July 21, 2026
spot_img
Homeচট্টগ্রামরাঙ্গুনিয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল

রাঙ্গুনিয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। দুই ওয়ার্ডে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিতরণ করা হয়েছে খাদ্যসামগ্রী।

সম্প্রতি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিমের নির্দেশনায় উপজেলার উত্তর পদুয়া নাপিত পুকুরিয়ার ৯ নম্বর ওয়ার্ড এবং কোদালা বাজারের ৬ নম্বর ওয়ার্ডের এসব বিতরণ করা হয়।

পার্কভিউ হাসপাতাল কর্তৃপক্ষ জানান, দুর্যোগে বিপর্যস্ত মানুষের মুখে স্বস্তির হাসি ফোটানোর এই ক্ষুদ্র প্রয়াস আমাদের মানবিক দায়িত্ব পালনের একটি অংশ মাত্র। পার্কভিউ হসপিটাল লিমিটেড বিশ্বাস করে—মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবসেবা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়