Homeএই মুহুর্তেভিডিও ভাইরালের পর ‘ব্যাকডেটে’ কাবিননামায় সই করেন এমপি নজরুল

ভিডিও ভাইরালের পর ‘ব্যাকডেটে’ কাবিননামায় সই করেন এমপি নজরুল

প্রাইম ভিশন ডেস্ক

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে নিয়ে বিতর্ক থামছেই না। তার দ্বিতীয় বিয়ের কাবিননামার তারিখ ও স্বাক্ষর নিয়ে উঠে এসেছে নতুন তথ্য।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হওয়ার পর গাজী নজরুল ইসলাম দাবি করেন, গত ১৭ জুন রাজধানীর মগবাজারে পারিবারিকভাবে এবং প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের সম্মতিতে তিনি মরিয়ম খাতুনকে বিয়ে করেছেন। পরে তার প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুর আলাদা ভিডিও বার্তায় ওই বিয়ের বিষয়টি সমর্থন করেন।

এদিকে গাবুরা ইউনিয়নের কাজী মাওলানা বিএম বাকিবিল্লাহর দাবি, কাবিননামায় ১৭ জুনের তারিখ ব্যবহার করা হলেও এমপি ও সংশ্লিষ্টদের স্বাক্ষর নেওয়া হয়েছে গতকাল মঙ্গলবার। অর্থাৎ ভিডিওটি ভাইরাল হওয়ার পর।

তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, গত সোমবার রাতে প্রথম তাকে ফোন করে বিয়ের বিষয়টি জানানো হয় এবং ১৭ জুনের তারিখ দিয়ে কাবিননামা প্রস্তুত করতে বলা হয়। বিয়ে কোথায় বা কখন হয়েছে, সে বিষয়ে আগে তার কোনো ধারণা ছিল না। ফোনে দেওয়া তথ্যের ভিত্তিতেই তিনি কাবিননামা প্রস্তুত করেন।

কাজী বাকিবিল্লাহ বলেছেন, ‘কাবিননামায় ১৭ জুন তারিখ উল্লেখ থাকলেও স্বাক্ষরের কাজ সম্পন্ন হয়েছে মঙ্গলবার। উনি ওই দিনটা সিলেক্ট করছেন, আর আজকে (মঙ্গলবার) উনি সই করছেন সব।

এদিকে কাবিননামায় কনের নাম, জন্মতারিখসহ বিভিন্ন তথ্য নিয়েও অসঙ্গতির অভিযোগ উঠেছে। কাজী বাকিবিল্লাহ জানিয়েছেন, এসব তথ্যও তাকে ফোনে জানানো হয়েছিল। তিনি সেই তথ্য লিখে পরে কাবিননামায় সংযুক্ত করেন।

অন্যদিকে গাজী নজরুল ইসলাম দাবি করেছেন, গত ১৭ জুন ঢাকার মগবাজারে পারিবারিকভাবে তার দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয়েছে। তবে কাজীর বক্তব্যের পর কাবিননামার সত্যতা ও পুরো প্রক্রিয়া নিয়ে নতুন প্রশ্ন দেখা দিয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়