Homeচট্টগ্রামঅনিয়ম ধরা পড়ায় চট্টগ্রামের সিভিল সার্জনকে ওএসডি

অনিয়ম ধরা পড়ায় চট্টগ্রামের সিভিল সার্জনকে ওএসডি

প্রাইম ভিশন ডেস্ক

চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলমকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে বদলি করা হয়েছে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে। চট্টগ্রামে সিভিল সার্জনের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাজেদুর রহমানকে।

গতকাল বুধবার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

যুগ্ম সচিব সাইফুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বদলি করা কর্মকর্তাদের আগামী ২৪ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে ২৫ আগস্ট থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন তারা।

২০২৪ সালের ৫ আগস্টের পর জাহাঙ্গীর আলম চট্টগ্রামের সিভিল সার্জন হিসেবে যোগ দেন। তার দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে। এর মধ্যে বড় ছিল স্বাস্থ্য সহকারী নিয়োগে বড় ধরণের অনিয়ম। এ ছাড়া বিভিন্ন হাসপাতাল ও ডায়গনোস্টিক সেন্টারের লাইসেন্স দেওয়ায়ও অনিয়মের অভিযোগ ওঠে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়