বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
spot_img
Homeটপ নিউজসীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণ, আহত শতাধিকের বেশি, নিহত ১৫, মৃতের সংখ্যা আরও বাড়বে

সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণ, আহত শতাধিকের বেশি, নিহত ১৫, মৃতের সংখ্যা আরও বাড়বে

প্রাইম ভিশন ডেস্ক »

সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত ১৫ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এদের মধ্যে ফায়ার সার্ভিসের একজন কর্মীও রয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বিস্ফোরণে আহত হয়েছেন শতাধিকের বেশি মানুষ। হতাহত ব্যক্তিদের মধ্যে ডিপোর শ্রমিকদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন।

ঘটনার পরপরই হতাহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। রাত সাড়ে ১২টার দিকে দুজনের মৃত্যু কথা জানান হাসপাতালের সহকারী পরিচালক রাজীব পালিত। তাদের মধ্যে প্রায় ৩০ জনের অবস্থা গুরুতর।

এদিকে রোববার সকালে সীতাকুণ্ডের কনটেইনার ডিপোর ভেতর থেকে ছয় জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তাদের নাম–পরিচয় কিছু জানা যায়নি। লাশগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, বিস্ফোরণে তাদের থানার কনস্টেবল তুহিনের এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আরও অন্তত পাঁচ কনস্টেবল, ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন এবং শিল্প পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন। এ ছাড়া ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

বিএম কন্টেনার ডিপোয় বিপর্যয়

নিজেদের কারখানায় উৎপাদিত কেমিক্যালেই বিএম কন্টেনার ডিপোয় বিপর্যয় ঘটাল। বিএম কন্টেনার ডিপো চট্টগ্রামের স্মার্ট গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। এই গ্রুপের অপর একটি প্রতিষ্ঠান হচ্ছে হাটহাজারীর চৌধুরীহাটে অবস্থিত আল রাজি কেমিক্যাল কারখানা। কারখানাটি হাইড্রোজেন পার অক্সাইড নামের কেমিক্যাল উৎপাদন করে।

জানা যায়, গার্মেন্টস কারখানার ওয়াশিং প্ল্যান্টে ব্যবহৃত দাহ্য এই কেমিক্যাল ভিয়েতনাম, পাকিস্তানসহ নানা দেশে রপ্তানি করে স্মার্ট গ্রুপ। এই কারখানায় উৎপাদিত বিপুল পরিমাণ হাইড্রোজেন পার অক্সাইড সম্প্রতি ১৬টি কন্টেনারে বোঝাই করে পাঠানো হয় বিএম কন্টেনার ডিপোতে। ওখানে প্রক্রিয়া সম্পন্ন করে কন্টেনারগুলো বিদেশে পাঠানোর কথা। ডিপোতে উক্ত ১৬টি কন্টেনার একসাথে রাখা হয়েছিল।

গত রাত ১০টার দিকে ওই কন্টেনারগুলোর একটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ওই সময় আগুন আয়ত্তে আনার জন্য ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস আগুন নিভানোর চেষ্টা করার সময় বিস্ফোরণ ঘটে। আগুন হাইড্রোজেন পার অক্সাইডের কন্টেনারে বিস্ফোরণ ঘটায়। এতে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। দাহ্য কেমিক্যালের কারণে আগুন ভয়াবহ রূপ নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়