Homeএই মুহুর্তেঅবকাঠামোগত উন্নয়ন শিক্ষার্থীদের সম্ভাবনা বিকশিত করবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার্থীদের সম্ভাবনা বিকশিত করবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রাইম ভিশন ডেস্ক »

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, নবনির্মিত স্কুল ভবনের উদ্বোধনের মধ্য দিয়ে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা যুক্ত হয়েছে। একটি সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনা এবং তাদের মেধা ও মনন বিকাশে এ ধরনের অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) হাটহাজারী উপজেলায় ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত স্কুল ভবনের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি।

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা,আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন একটি দক্ষ, জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ তাৎপর্য বহন করে। ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন এই লক্ষ্য অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
 

তিনি বলেন,  বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে পুরস্কার বিতরণ অনুষ্ঠানও বিশেষ গুরুত্ব বহন করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করে।

একইসঙ্গে তাদের মধ্যে অধ্যবসায়, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়তা করে। শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগতমান বৃদ্ধি, দক্ষ শিক্ষক, আধুনিক পাঠদান পদ্ধতি এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ সম্প্রসারণও গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলার মাধ্যমে একটি উন্নত সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এই লক্ষ্য বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহায়ক উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন। 

ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল্লাহ আল আহসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. তানভীর ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বিশেষ অতিথি ছিলেন।

অনুষ্ঠানে সরকারি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী পরে হাটহাজারী চৌধুরীহাট পল্লী মঙ্গল সমিতি মাঠে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পরিষদ, চট্টগ্রামের উদ্যোগে পূজার উপহার বিতরণ করেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়