Homeএই মুহুর্তেবন ছেড়ে লোকালয়ে বানর

বন ছেড়ে লোকালয়ে বানর

প্রাইম ভিশন ডেস্ক »

খাবার ও আশ্রয়ের সন্ধানে বন ছেড়ে লোকালয়ে ছড়িয়ে নেমে এসেছে বানরের দল।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় পরিবেশ অধিদপ্তর ভবনের সামনে দেখা যায় এমন দৃশ্য।

প্রতিষ্ঠানটির প্রধান ফটক, দেয়াল, গ্যারেজ ও আশপাশের গাছে অবস্থান নিয়েছে ২০ থেকে ২৫টি বানরের একটি দল। দলটিতে শাবকসহ কয়েকটি মা বানরও রয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৪ সালের আগস্টের পর থেকে ফয়’স লেকের আশপাশের আবাসিক এলাকায় বানরের আনাগোনা বেড়েছে।

স্থানীয়রা জানান, ফয়স লেক এলাকার পাহাড়ি বন থেকে বানরগুলো এই এলাকায় এসেছে।

গত দুই বছর ধরে আশপাশের এলাকায় বানরগুলোর দেখা মিলছে। পরিবেশ ভবনেও বানরগুলো প্রায় সময় এসে অবস্থান নেয় বলে জানান তারা।
স্থানীয়দের মত একই অভিমত জানিয়েছেন চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর মো. শাহাদাত হোসেন শুভ। তিনি বাংলানিউজকে জানান, গত দুই বছরের বেশি সময়ে ফয়’স লেকের বন থেকে প্রায় ২০০ বানর শহরে ছড়িয়ে পড়েছে। আগে তারা লেকের উত্তর পাড়ের কলাবাগান এলাকায় থাকত। ২০২৪ সালের ৫ আগস্টের পর সেখানে ঘরবাড়ি নির্মাণ, মানুষের উপস্থিতি ও গাছপালা নিধনের কারণে বানরগুলো আবাস হারায়। এখন আগ্রাবাদ, এমনকি পতেঙ্গা এলাকাতেও তাদের দেখা যাচ্ছে।

১৯২৫ সালে পাহাড়ের মধ্যে বাঁধ দিয়ে ফয়’স লেক তৈরি করা হয়। ৩৩৬ একর পাহাড়ি ভূমি ঘিরে গড়ে ওঠা এ এলাকায় দীর্ঘদিন ধরে পাখি, বানর, সরীসৃপসহ নানা প্রজাতির প্রাণীর আবাস রয়েছে। সেই আবাসস্থল সংকুচিত হওয়ায় বানরগুলোর লোকালয়ে ছড়িয়ে পড়ার বিষয়টি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়