Tuesday, June 30, 2026
spot_img
Homeমুল পাতাশাহ আমানতে কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

শাহ আমানতে কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মিজান উদ্দীন (৩৪) নামে এক যাত্রীকে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক করেছেন কাস্টমস গোয়েন্দারা। তাকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।
শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে শাহ আমানত বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

মিজান সংযুক্ত আরব-আমিরাতের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার জি৯৫২৬ ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে আসেন। তিনি ফটিকছড়ি থানাধীন কাঞ্চনপুর মানিকপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপপরিচালক এ কে এম সুলতান মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি৯৫২৬ ফ্লাইটে আসা ওই যাত্রীকে তল্লাশি করে ১২টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।

তিনি বলেন, জব্দ করা স্বর্ণের বারের ওজন ১ কেজি ৩৯৮ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি টাকার বেশি। আটক যাত্রীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়