শুক্রবার, জুন ১২, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেবাড়লো স্বর্ণের দাম

বাড়লো স্বর্ণের দাম

প্রাইম ভিশন ডেস্ক »

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানায়। বুধবার (২৭ জুলাই) থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭৮ হাজার ৫৩০ টাকা, যা আগে ৭৭ হাজার ২১৬ টাকায় বিক্রি হয়েছে। সে হিসাবে ভরিতে দাম বেড়েছে এক হাজার ৩১৪ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন ৭৪ হাজার ৯৭৩ টাকা। আগে দাম ছিল ৭৩ হাজার ৭১৬ টাকা। সে হিসাবে ভরিতে দাম বেড়েছে ১২৫৭ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৬৪ হাজার ২৪৬ টাকা। যা আগে ছিল ৬৩ হাজার ২১৮ টাকা। এ মানের স্বর্ণের দাম ভরিতে বেড়েছে এক হাজার ২৮ টাকা।

এদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য আছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা করা হয়েছে।

এর আগে আন্তর্জাতিক বাজারে দাম কমার পরিপ্রেক্ষিতে গত ১৭ জুলাই স্বর্ণের দাম কমানো হয়। সে সময় সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে করা হয়েছিল ৭৭ হাজার ২১৬ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে ৭৩ হাজার ৭১৬ টাকা করা হয়েছিল। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা কমিয়ে করা হয়েছিল ৬৩ হাজার ২১৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫৮ টাকা কমিয়ে ৫২ হাজার ৭২১ টাকা করা হয়েছিল।

তার আগে ৭ জুলাই আরেক দফা স্বর্ণের দাম কমে। সে সময় সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে করা হয়েছিল ৭৮ হাজার ৩৮২ টাকা।

এছাড়া ২৬ মে আরেক দফা স্বর্ণের দাম কমেছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯১৭ টাকা কমিয়ে ৭৯ হাজার ৫৪৮ টাকা করা হয়েছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়