শুক্রবার, জুন ১২, ২০২৬
spot_img
Homeমুল পাতারাস্তায় হাঁটু গেড়ে বসে আছেন শাহরুখ, কেন?

রাস্তায় হাঁটু গেড়ে বসে আছেন শাহরুখ, কেন?

প্রাইম ভিশন ডেস্ক »

বলিউড বাদশাহ শাহরুখ খানের একাধিক স্থিরচিত্র নিয়ে আলোচনা হচ্ছে। ফাঁস হওয়া ছবিগুলোর একটিতে দেখা যাচ্ছে— রাস্তায় হাঁটু গেড়ে বসে রয়েছেন শাহরুখ। বেশ বিব্রত মনে হচ্ছে তাকে। অথচ পাশে দাঁড়িয়ে হাসছেন অভিনেত্রী তাপসী পান্নু। বুকে হাত রেখে দাঁড়িয়ে হাসিমুখে কোনো সুখস্মৃতিতে ভাসছেন। দুজনের পিঠেই বিশাল ব্যাগ। বোঝাই যাচ্ছে, কোনো ভ্রমণে বেরিয়েছেন শাহরুখ-তাপসী।

পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের রাস্তায় এভাবে হাঁটু গেড়ে বসেছেন কিং খান। ‘ডানকি’ ছবির একটি দৃশ্য এটি।

অভিবাসন নিয়ে ‘ডানকি’ সিনেমাটির গল্প গেঁথেছেন হিরানি। শাহরুখের পাঞ্জাব থেকে কানাডায় যাওয়ার যাত্রাপথই উঠে আসবে এই সিনেমায়। এর কাহিনি লিখেছেন অভিজাত জোশী, রাজকুমার হিরানি এবং কণিকা ধিলোন। সিনেমার সহপ্রযোজকের ভূমিকায় রয়েছেন শাহরুখপত্নী গৌরী খান।

২০১৮ সালে শেষবার ‘জিরো’ দিয়ে পর্দায় হাজির হয়েছিলেন শাহরুখ খান। দীর্ঘ বিরতির পর একসঙ্গে তিনটি সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন এই অভিনেতা। এরই মধ্যে ‘পাঠান’ শুটিং সম্পন্ন করেছেন। সিনেমাটি ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ ছাড়া ‘জওয়ান’র শুটিং কিছু অংশ বাকি রেখে ‘ডানকি’তে ডুবেছেন শাহরুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়