শুক্রবার, জুন ১২, ২০২৬
spot_img
Homeমুল পাতাআমিরাতে সর্বোচ্চ বৃষ্টিপাত, তলিয়ে গেছে রাস্তাঘাট

আমিরাতে সর্বোচ্চ বৃষ্টিপাত, তলিয়ে গেছে রাস্তাঘাট

প্রাইম ভিশন ডেস্ক »

ভারী বৃষ্টিপাতের জেরে বন্যা ও জলাবদ্ধতার মুখে পড়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। গত ২৭ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত দেখেছে মধ্যপ্রাচ্যের সম্পদশালী এই দেশটি।

দেশটির আবহাওয়া দফতরের তথ্য বলছে, পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে দেশটির ফুজাইরাহ শহরে। পূর্ব উপকূলবর্তী এই শহরটিতে ২২১.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ টুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের বেশিরভাগ অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হয়েছে। যার ফলে দেশের অনেক উপত্যকা প্লাবিত হয়েছে এবং বেশ কিছু এলাকায় পানি জমেছে। পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কায় স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছেন উদ্ধারকারীরা।

এদিকে রাস্তায় জমে থাকা পানির স্রোতে পার্শ্ববর্তী দোকানগুলোর দরজার কাচ ভেঙে পড়তে দেখা গেছে। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে।

ভিডিওটিতে রাস্তায় জমে থাকা পানির স্রোতে আশপাশের দোকানগুলোর দরজার কাচ ভেঙে পড়তে দেখা যায়। এর ক্যাপশনে বলা হয়েছে, ভারী বৃষ্টিপাতের পর সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ফুজাইরাহ এবং দেশের পূর্বাঞ্চলে উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

অবশ্য ফুজাইরাহের পাশাপাশি আরব আমিরাতে অন্যান্য অঞ্চলেও ভারী বৃষ্টি হয়েছে। খোরফাক্কান শহরে ১৯৯৫ সালের পর থেকে গত কয়েকদিনে সর্বোচ্চ ১৭৫.৬ মিমি বৃষ্টিপাত হয়েছে।

এছাড়া ফুজাইরাহ বন্দর এলাকায় ২২১.৮ মিমি, ফুজাইরাহ বিমানবন্দর এলাকায় ১৫৩ মিমি, মাসাফিতে ১২২.৮ মিমি, খোরফাক্কান বন্দর এলাকায় ৯৮.৫ মিমি এবং ধাদনাহে ৯৮.২ মিমি বৃষ্টি হয়েছে।

একইসঙ্গে ফুজাইরাহ আমিরাতের অন্তর্গত মিরবাহ এলাকায় ৮১ মিমি, কালবায় ৬৫.২ মিমি এবং জেবেল জেইসে বৃষ্টি হয়েছে ৫৬.২ মিমি।

এদিকে দেশটির আবহাওয়ার পূর্বাভাস অনুসারে শুক্রবারের মধ্যে আবহাওয়া স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়