Tuesday, June 30, 2026
spot_img
Homeসংবাদ`বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে, এমন প্যানিক ছড়ানো হচ্ছে'

`বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে, এমন প্যানিক ছড়ানো হচ্ছে’

প্রাইম ভিশন ডেস্ক »

বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ বেহেস্তে আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

শুক্রবার (১২ আগস্ট) সকালে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পে ‘ভূমি অধিগ্রহণ বিষয়ক’ মতবিনিময় সভা শেষে দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেন তিনি।

“বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে; একটি পক্ষ থেকে এমন প্যানিক (আতঙ্ক) ছড়ানো হচ্ছে। বাস্তবে এর কোন ভিত্তি নেই।”

নতুন করে সুইস ব্যাংকের কাছে অর্থ পাচারকারীদের তথ্য চাওয়া হবে কি না; এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বাংলাদেশ থেকে যেসব দেশে অর্থ পাচার হয় তাদের কাছে তথ্য চাওয়া হলে তারা তথ্য দিতে চায় না। এটা তাদের মজ্জাগত সমস্যা।”

অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক থেকে সুইস ব্যাংকের কাছে অতীতে ৬৭ জনের নাম উল্লেখ চিঠি দিয়ে তাদের অর্থের তথ্য চাওয়া হয়েছিলো জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময় তারা শুধু একজনের তথ্য দিয়েছিলো। আরো কয়েকবার তথ্য চাওয়া হলেও তাদের রাষ্ট্রদূত বলেছেন তথ্য চাওয়া হয়নি।

সুইজারল্যান্ডকে বাংলাদেশের বন্ধু দেশ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী তাদেরকে তথ্যের বিভ্রাট না করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় বিমান ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী, বিমান মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেনসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে রিজিওনাল হাব হিসেবে ব্যবহার করতে এ বিমানবন্দরে উন্নয়নকাজ করা হচ্ছে। আমরা এতদূর অগ্রসর হয়েছি যে- আগামীতে সিলেট থেকে সরাসরি নিউইয়র্কে ফ্লাইট যাবে।”

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়