Wednesday, June 24, 2026
spot_img
Homeএই মুহুর্তেনিয়ন্ত্রণহীন প্রাইভেট কার, প্রাণ গেল চালকের

নিয়ন্ত্রণহীন প্রাইভেট কার, প্রাণ গেল চালকের

প্রাইম ভিশন ডেস্ক »

সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়ানো একটি ট্রাকের পিছনে প্রাইভেটকারের ধাক্কায় ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কারের তিন যাত্রী। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত কার চালকের নাম মো. ফোরকান (৪২)। তিনি বোয়ালখালীর জালাল আহম্মদের পুত্র।

আহতরা হলেন- মো. শহিদুল্লাহ (৫৫), জাহানারা বেগম (৪৫) ও আরাফাত হোসেন (২২)। তাদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ বলে জানা গেছে।

শুক্রবার (১২ আগস্ট) সকালে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাড়বকুণ্ড বাজারের কাছে মহাসড়কে পার্কিং করে দাঁড়িয়েছিল একটি ট্রাক। ঢাকা থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার ট্রাকের পিছনে ধাক্কা দেয়।

এ সময় ঘটনাস্থলেই মারা যান কার চালক। আহত হন কারে থাকা তিন যাত্রী। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহতদের উদ্ধার করে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়