Homeএই মুহুর্তেউপাচার্য ও উপ-উপাচার্যের সঙ্গে ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড বিজয়ী চবি...

উপাচার্য ও উপ-উপাচার্যের সঙ্গে ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড বিজয়ী চবি শিক্ষকের সৌজন্য সাক্ষাৎ

 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এবং মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন-এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের প্রভাষক মোঃ আশরাফুল ইসলামের এক সাক্ষাৎ মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। চার মাসব্যাপী বুনিয়াদি পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিতে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড এবং প্রশিক্ষণে ১ম স্থান অর্জনের জন্য মেরিট অ্যাওয়ার্ড লাভ করেন মোঃ আশরাফুল ইসলাম। সাক্ষাৎকালে মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্য প্রভাষক মোঃ আশরাফুল ইসলামকে তাঁর এ কৃতিত্বের জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতে শিক্ষা, গবেষণা ও পেশাগত ক্ষেত্রে আরও সাফল্য অর্জনের জন্য শুভকামনা জানান। তাঁরা এ ধরনের জাতীয় পর্যায়ের অর্জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেন এবং তরুণ শিক্ষকদের পেশাগত দক্ষতা ও একাডেমিক উৎকর্ষ অর্জনে এ ধরনের সাফল্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।প্রভাষক মোঃ আশরাফুল ইসলাম মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত HEAT প্রকল্পের অধীনে আয়োজিত চার মাসব্যাপী এ বুনিয়াদি পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের ৩৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রভাষক মোঃ আশরাফুল ইসলাম ইউজিসি চেয়ারম্যান অ্য়র্ড এর পাশাপাশি ১ম স্থান মেরিট অ্যাওয়ার্ড লাভ করেন। এসময় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর, ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর ড. জহুরুল আলম, গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ও ব্যাংকিং ও ইন্সুরেন্স মো. আবু বকর সিদ্দিক। 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়