Wednesday, June 24, 2026
spot_img
Homeএই মুহুর্তেবাড়ি বেড়াতে গিয়ে আজিম আর ফিরতে পারলেন না

বাড়ি বেড়াতে গিয়ে আজিম আর ফিরতে পারলেন না

প্রাইম ভিশন ডেস্ক »

ফটিকছড়ির ধর্মপুরে আনোয়ারুল আজিম (৪৫) নামে এক যুবককে তার বাড়ির গেইটের সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পেতি বাদশা বাড়ীতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোরশেদুল আলম জানান, বৃহস্পতিবার রাতে এশার নামাজ পড়তে যাবে বলে ঘর থেকে বের হন আজিম। পরে নামাজের সময় পেরিয়ে গেলেও ছেলে ঘরে না ফেরায় নিহতেে মা রাত ১০ টার দিকে বাড়ি সংলগ্ন মসজিদে খোঁজ নিতে বের হন।

ছেলেকে খুঁজতে গিয়ে বাড়ির গেইটের সামনে গেলেই দেখতে পান ছেলের রক্তাক্ত লাশ। পরে বাড়ির লোকজন এসে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে গহিরা জেকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউপি সদস্য আরও জানান, তার মুখ, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত আনোয়ার নিহত আনোয়ারুল আজিম ওই এলাকার মৃত ফজল বারিকের ছেলে। তার ১২ বছর বয়সী ১ মেয়ে, ৭ ও ৪ বছর বয়সী দুই ছেলে সন্তান রয়েছে। তিনি পরিবারসহ নগরীতে বসবাস করলেও মাঝে মধ্যে বাড়িতে আসা-যাওয়া করতেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়