Friday, June 26, 2026
spot_img
Homeমুল পাতাসরকারি দপ্তরে বিদ্যুৎ সাশ্রয়ের যেসব নির্দেশ দেওয়া হলো

সরকারি দপ্তরে বিদ্যুৎ সাশ্রয়ের যেসব নির্দেশ দেওয়া হলো

প্রাইম ভিশন ডেস্ক »

বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি দপ্তরে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা জারি করেছে সরকার।

নির্দেশনার মধ্যে রয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এলইডি লাইট ব্যবহার; আলোর উজ্জ্বলতা বৃদ্ধির জন্য দেয়ালে উপযুক্ত রঙ করা; সিঁড়ি, বাথরুম, ওয়েটিং রুম, করিডোরসহ কমন স্পেসে মানুষের উপস্থিতিতে জ্বলে/নিভে এমন লাইটিং সিস্টেম ব্যবহার করা; বিল্ডিং কোডে উল্লিখিত কোনো কাজে কত মাত্রার উজ্জ্বলতা বজায় রাখতে হবে তা অনুসরণ করা, বৈদ্যুতিক বাল্ব নিয়মিত পরিষ্কার রাখা এবং দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।

এসির ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা এর উপরে রাখা; এসি ব্যবহারের সময় কক্ষের দরজা-জানালা ভালোভাবে বন্ধ রাখা; জানালায় দুই স্তর বিশিষ্ট (Double Glazed) কাঁচ অথবা পর্দা ব্যবহার করা; এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার করা; বছরে কমপক্ষে একবার এসির সার্ভিসিং করানো; এসির ডাক্ট বা পাইপের লিকেজ পরীক্ষা করা এবং বিদ্যুৎ সাশ্রয়ী ও ইনভার্টারযুক্ত এসি ও ফ্রিজ ব্যবহার করা।

এ ছাড়া, বিদ্যুৎ সাশ্রয়ী ও বাতাস বেশি তৈরি হয় এমন ফ্যান ব্যবহার করা; কাজ ব্যতীত অফিসের কম্পিউটার ও ল্যাপটপ পাওয়ার সেভিং মোডে রাখা; ডেস্কভিত্তিক প্রিন্টার ও স্ক্যানারের পরিবর্তে নেটওয়ার্কের আওতায় এসব যন্ত্রের ব্যবহারকে উৎসাহিত করা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়