Wednesday, June 24, 2026
spot_img
Homeমুল পাতাগরমে যেভাবে ঠিক থাকবে মেকআপ

গরমে যেভাবে ঠিক থাকবে মেকআপ

প্রাইম ভিশন ডেস্ক »

এই গরমে ঘর থেকে বের হলে মুখের ত্বক পুড়ে খাক হয়। মেকআপ গলে যায়। মেকআপ ঠিক রাখার তিনটি টোটকা জেনে নিন।

এই তাপদাহে ফাউন্ডেশন, ফেসপাউডার বাদ রাখুন। চোখের সাজে মন দিন। দুইটি কাজ করুন। এক সাধারণ কাজল একটু মোটা করে ব্যবহার করতে পারেন। আর তার চেয়েও বেশি নজর দিতে হবে আইলাইনারে। কালো নয়। নীল, সবুজ, বেগুনির মতো উজ্জ্বল রঙের ওয়াটারপ্রুফ আইলাইনার লাগান। মুখ উজ্জ্বল দেখাবে।

মুখে একেবারে কিছুই লাগাবেন না, তা কিন্তু নয়। খুব হালকা করে ফাউন্ডেশন লাগান। ফাউন্ডেশন গলে যেতে পারে মনে হলে লাগিয়ে দেখতে পারেন কোনো পছন্দের ব্র্যান্ডের ‘বিবি’ ক্রিম। এতে ত্বক উজ্জ্বল ও আর্দ্র দেখাবে।

অনেকেই মনে করেন, অধিক রৌদ্রের দিনে বেশি উজ্জ্বল রঙের লিপস্টিক মানায় না। এ সময়ে বেশ চকচকে লিপগ্লস লাগাতে পারেন। কোনো হালকা রঙের লিপগ্লস সাজে আনতে পারে চাকচিক্য।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়