Wednesday, June 24, 2026
spot_img
Homeএই মুহুর্তেজমি বিরোধে খুন : চারজনের যাবজ্জীবন

জমি বিরোধে খুন : চারজনের যাবজ্জীবন

প্রাইম ভিশন ডেস্ক »

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে শাহ আলম নামে একজনকে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জ‌রিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে এলাহি এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আরিফ উল্লাহ, আছমা ছিদ্দিকা, মোজাফফর আহমদ ও শাহনাজ বেগম। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মোজাফফর আহমদ এবং আছমা সিদ্দিকা পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ডিসেম্বর নাইক্ষ্যংছড়ি উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে শাহ আলম নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন প্রতিবেশীরা। এ ঘটনায় হত্যা মামলা করা হয়। দীর্ঘ শুনানি এবং সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ইকবাল করিম বলেন, জমি নিয়ে বিরোধে হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মোজাফফর আহমদ এবং আছমা সিদ্দিকা পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়