Homeএই মুহুর্তেদেশের বাজারে সোনার দামে রেকর্ড

দেশের বাজারে সোনার দামে রেকর্ড

প্রাইম ভিশন ডেস্ক »

দেশের বাজারে সোনার দাম আরেক দফা বাড়ানো হয়েছে। এবার ভরিতে সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ২৮৩ টাকা বাড়ছে। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে ৮৪ হাজার ৫৬৪ টাকায়। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। নতুন এই দর আজ রোববার থেকে সারা দেশে কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)  শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে। তারা বলছে, দেশের বুলিয়ন বাজারে পাকা সোনার দাম বেড়েছে। সর্বশেষ গত ২২ আগস্ট সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২২৫ টাকা বাড়ানো হয়েছিল। এর আগে গত ৭ আগস্ট সোনার দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা বৃদ্ধি করেছিল বাজুস। তাতে সোনার দাম পৌঁছেছিল ৮৪ হাজার ৩৩১ টাকায়। সেটাই ছিল গতকাল পর্যন্ত দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।

দাম বাড়ায় আজ রোববার থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে ৮৪ হাজার ৫৬৪ টাকা লাগবে। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৮০ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেট ৬৯ হাজার ১৬৮ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরির দাম দাঁড়াবে ৫৭ হাজার ৩৮৭ টাকায়। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়