Homeখেলাধুলাহঠাৎ করেই আলোচনায় যে কারণে সাকিব !

হঠাৎ করেই আলোচনায় যে কারণে সাকিব !

প্রাইম ভিশন ডেস্ক »

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, শেয়ারবাজারের দর নিয়ে কারসাজিতে মোনার্ক হোল্ডিংস লিমিটেড জড়িত রয়েছে, যার চেয়ারম্যানের পদে রয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক, শেয়ারবাজারের আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরোর স্ত্রী কাজী সাদিয়া হাসানের নামও এসেছে শেয়ারবাজার কারসাজিতে।

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সম্প্রতি শেয়ারবাজার কারসাজির সঙ্গে জড়িত থাকার দায়ে মোনার্ক হোল্ডিংস এবং কাজী সাদিয়া হাসানসহ তাদের পরিবারের আরও কিছু সদস্যকে মোট ৩.৫৫ কোটি টাকা জরিমানা করে।

এর মধ্যে ওয়ান ব্যাংকের শেয়ার নিয়ে কারসাজির জন্য ৩ কোটি টাকা এবং বিডিকম এর শেয়ার কারসাজির জন্য বাকি টাকা জরিমানা করা হয়।

২০২১ সালের নভেম্বরে শেয়ার নিয়ে কারসাজির সময় ওয়ান ব্যাংকের শেয়ারের শীর্ষ ক্রেতাদের একজন ছিলেন সাকিব আল হাসান। সেসময় স্টকের মোট ভলিউমের ১.৮৪ শতাংশ ছিল তার হাতে।

তবে বিএসইসির তদন্ত প্রতিবেদনে সাকিবকে সরাসরি এ কেলেঙ্কারির জন্য দায়ী করা হয়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়