Homeক্যাম্পাসস্বল্প খরচে আধুনিক শিক্ষা ইউআইটিএসে

স্বল্প খরচে আধুনিক শিক্ষা ইউআইটিএসে

প্রাইম ভিশন ডেস্ক »

বিশিষ্ট শিক্ষাবিদ, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, ইউআইটিএস একটি শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে কম বেতনে পড়ানো হয় এখানে। এছাড়া বিভিন্ন স্কলারশিপসহ শিক্ষার্থীদের জন্য রয়েছে অনেক সুযোগ-সুবিধা। স্বল্প খরচে আধুনিক উচ্চশিক্ষা অর্জনের দ্বার উন্মোচন করেছেন শিক্ষানুরাগী সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

গতকাল বৃহস্পতিবার ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ বসন্তকালীন সেমিস্টার ২০২৩-এর নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর বারিধারার ডিপ্লোমেটিক জোন সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠানে তিনি নবীন শিক্ষার্থীদের শিক্ষা অর্জন করে আলোকিত মানুষ হয়ে মানবসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত, ইউআইটিএস ও পিএইচপি ফ্যামিলির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আলী হোসেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, বুয়েটের প্রাক্তন অধ্যাপক, কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক এম কায়কোবাদ।

আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট ও ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান এবং ইউআইটিএস-এর আইন অনুষদের ডিন অ্যাডভোকেট ড. মো. আব্দুল মান্নান ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন এ কে এম রহমত উল্লাহ কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান ভূঁইয়া ও গুলশান কমার্স কলেজের অধ্যক্ষ এম এ কালাম।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়