Friday, July 3, 2026
spot_img
Homeচট্টগ্রামকেন্দ্রীয় যুবলীগ নেতা এলিটের জন্মদিনে দোয়া মাহফিল

কেন্দ্রীয় যুবলীগ নেতা এলিটের জন্মদিনে দোয়া মাহফিল

প্রাইম ভিশন ডেস্ক »

কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের ৩৯তম জন্মদিন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা।

চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সংগঠক এবং উত্তর জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি আছিফুর রহমান শাহীনের উদ্যোগে মিরসরাই ইসলামী শিক্ষাকেন্দ্রে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা জামাল উদ্দিন।

মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া বঙ্গবন্ধু এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণিসহ ১৫ আগস্ট শাহাদৎ বরণকারী শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

নিয়াজ মোর্শেদ এলিট স্কুলজীবন থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুক্ত হন আওয়ামী লীগের আরেক সহযোগী সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে। সেই থেকে আজ পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে কাজ করছেন।

এলিট ২০০০ সালে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০০২ সালে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০০৬ সালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন। পরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার পাশাপাশি তিনি নিজ ব্যবসায় মনযোগ দেন।

তরুণ এ রাজনীতিক রাজনীতির পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তিনি ডাক বিভাগের ডিজিটাল লেনদেন মোবাইল ফাইন্যান্স সার্ভিস নগদের একজন উদ্যোক্তা পরিচালক, বড়তাকিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম আন্তঃজেলা বাস মালিক সমিতির সহ-সভাপতি, চট্টগ্রাম খুলশী ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি, জুনিয়র চেম্বার চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ দাবা ফেডারেশান চট্টগ্রামের চিফ কো-অর্ডিনেটর, ব্রাদার্স ইউনিয়ন (ঢাকা ও চট্টগ্রাম) ক্রিকেট কমিটির সভাপতি, একুশে মেলা পরিষদের মহাসচিব, কালের কণ্ঠ শুভ সংঘের চিফ এডভাইজার, চট্টগ্রাম বোট ক্লাবের সদস্য ও শাহীন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের আজীবন সদস্য।

সাম্প্রতিক সময়ে মানুষকে লাল ভালোবাসা প্রদানের কাজে নিজেকে সম্পৃক্ত করেছেন নিয়াজ মোর্শেদ এলিট। তৈরি করেছেন ‌‘নিয়াজ মোর্শেদ এলিট ব্লাড ডোনার্স ক্লাব’। স্বেচ্ছাসেবীমূলক এ সংগঠনের মাধ্যমে করোনাকালীন সময়ে প্রায় হাজার খানেক মানুষকে রক্ত এবং প্লাজমা দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়