Tuesday, June 30, 2026
spot_img
Homeচট্টগ্রামটেকনাফে বিকাশ এজেন্টের মরদেহ উদ্ধার

টেকনাফে বিকাশ এজেন্টের মরদেহ উদ্ধার

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের টেকনাফে আব্দুর রহমান (৩৫) নামে এক বিকাশ এজেন্টের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রহমান সাবরাংয়ের নয়াপাড়া এলাকার মৃত ইয়াছিনের ছেলে। তিনি পেশায় বিকাশ এজেন্ট ছিলেন।

আজ সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টার দিকে সাবরাং উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের ভাই ওমর ফারুক জানান, রাতে বন্ধুদের সঙ্গে মোবাইলে লুডু খেলতে দেখেছে এলাকার লোকজন। কিন্তু রাতে বাড়ি না ফেরায় খোঁজ-খবর নিতে গিয়ে খবর আসে, তার মরদেহ পড়ে আছে। তার স্ত্রী গিয়ে তাকে শনাক্ত করে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘স্কুলের পাশে পরিত্যক্ত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়