বুধবার, জুন ১৭, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামচট্টগ্রাম বিমান বন্দরে চার কোটি টাকার স্বর্ণ জব্দ

চট্টগ্রাম বিমান বন্দরে চার কোটি টাকার স্বর্ণ জব্দ

প্রাইম ভিশন ডেস্ক »

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে সাড়ে ছয় কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার করা ৫৬টি স্বর্ণের বারের বাজারমূল্য আনুমানিক সাড়ে চার কোটি টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উড়োজাহাজের বিজনেস ক্লাসের একটি আসনের ভেতরে কালো টেপ মোড়ানো অবস্থায় এসব সোনার বার পাওয়া গেছে।

ওই আসনে কোনো যাত্রী ছিল না। ফলে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়