Homeচট্টগ্রামফায়ারিং প্র্যাকটিসে গুলিবিদ্ধ ৩ পুলিশ সদস্য

ফায়ারিং প্র্যাকটিসে গুলিবিদ্ধ ৩ পুলিশ সদস্য

প্রাইম ভিশন ডেস্ক »

রাঙ্গামাটির বেতবুনিয়া ট্রেনিং সেন্টারে ফায়ারিং প্র্যাকটিসের সময় তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- কনস্টেবল মিনু আরা, অভি বড়ুয়া ও সুমন কান্তি দে। তারা তিনজনই চট্টগ্রাম নগর পুলিশে (সিএমপি) কর্মরত রয়েছেন। এদের মধ্যে মিনু আরা নগরের আকবর শাহ থানা এবং অভি বড়ুয়া ও সুমন কান্তি বাকলিয়া থানায় কর্মরত রয়েছেন বলে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান। তিনি বলেন, রাঙ্গামাটির বেতবুনিয়া ট্রেনিং সেন্টারে আহত সিএমপির তিন পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতালের সার্জারি ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার ডা. আমজাদ হোসাইন ঢাকা পোস্টকে বলেন, আহত অবস্থায় তিন পুলিশকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনজনই গুলিবিদ্ধ। তাদের অপারেশন থিয়েটারে নেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়