Homeচট্টগ্রামকৃষি জমির টপসয়েল কর্তনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

কৃষি জমির টপসয়েল কর্তনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের চারিয়ায় কৃষি জমির টপসয়েল কর্তনের অভিযোগে আজ ২৪ জানুয়ারি বেলা ১২টায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম।

অভিযোগের সত্যতা পাওয়ায় মো. কাজী আবদুর রহিমকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, একটি এক্সেভেটর দিয়ে আবাদি জমি খনন করা হচ্ছে এবং ড্রাম ট্রাক সহযোগে মাটি পরিবহন করা হচ্ছে। এ প্রেক্ষিতে এক্সেভেটরটি আটক করা হয় এবং উল্লিখিত জরিমানা আরোপ করা হয়। অভিযানে সহযোগিতা করেন মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান আকতার হোসেন।

উপজেলা নির্বাহী অফিসারস জানান, কৃষি জমি সুরক্ষা ও অনাবাদি জমি আবাদের বিষয়ে জেলা প্রশাসক স্যারের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সে মোতাবেক বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট সবাইকে কৃষি জমি সুরক্ষায় আন্তরিক হওয়ার অনুরোধ করছি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়