Homeচট্টগ্রামচট্টগ্রামে বিএনপির সমাবেশ শুরু

চট্টগ্রামে বিএনপির সমাবেশ শুরু

প্রাইম ভিশন ডেস্ক »

গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশের কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। সমাবেশ ঘিরে বাড়তি সতর্ক অবস্থান নিতে দেখা গেছে পুলিশকে।

প্রধান অতিথি হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের উপস্থিতিতে আজ শনিবার দুপুর ২টায় কাজির দেউড়ির নাসিমন ভবনের সামনের সড়কে এ সমাবেশ শুরু হয়।

সমাবেশ শুরুর আগে কাজির দেউড়ির মোড় থেকে নাসিমন ভবন পর্যন্ত আধা কিলোমিটার সড়কজুড়ে নেতা–কর্মীরা অবস্থান নেন। কোতোয়ালি থানা বিএনপি, আকবরশাহ, ষোলশহর, চকবাজার থানাসহ বিভিন্ন থানা ও উপজেলার নেতা–কর্মীরা মিছিল নিয়ে এ সমাবেশে যোগ দেন।

বিএনপির সমাবেশ ঘিরে কাজির দেউড়ি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সতর্কতা চোখে পড়েছে। ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ কাজ করছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতা–কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত আছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়