Homeচট্টগ্রামচট্টগ্রামে বৈশাখী মেলা শুরু, বলী খেলা আজ

চট্টগ্রামে বৈশাখী মেলা শুরু, বলী খেলা আজ

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে ঐতিহাসিক আব্দুল জব্বারের বলী খেলা উপলক্ষে তিনদিনের বৈশাখী মেলা গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানারকম পণ্যের পসরা নিয়ে এসেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তবে মেলার মূল আকর্ষণ বলী খেলার ১১৪তম আসর আজ বিকাল ৪টায় লালদিঘি ময়দানে অনুষ্ঠিত হবে।

গতকাল সকাল থেকে বৈশাখী মেলা শুরু হলেও গরমের কারণে মূলত বিকেল থেকে ক্রেতাদের আগমন এবং বিকিকিনি শুরু হয়। মেলায় মাটির তৈজসপত্র, খেলনা আর বাঁশ-বেতের আসবাবপত্র, মুড়ি-মুড়কি, গাছের চারা, ফুলঝাড়ু, হাতপাখা, ডালা, কুলো, পাটি, দা-বটি, ছুরিসহ নানা ধরনের গৃহস্থালী ও লোকজ বিভিন্ন পণ্য সাজিয়ে বিকিকিনি শুরু করে দিয়েছেন ব্যবসায়ীরা। এ ছাড়া কাঠের তৈরি খাট, আলমিরা, আলনাসহ আরও নানা আসবাবপত্র নিয়েও বসেছেন কয়েকজন দোকানি।

মেলায় চট্টগ্রামবাসীর সবচেয়ে বেশি নজর ফুলের ঝাড়ু, বেতের গৃহস্থালীসহ নানা সরঞ্জামের দিকে। কক্সবাজারের চকরিয়া থেকে ফুলের ঝাড়ু নিয়ে এসেছেন ব্যবসায়ী আবুল হাশেম। জোড়া ফুলঝাড়ু বিক্রি করছেন ১৫০ টাকায়। রপাতি এলাকার ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর কুস্তির প্রবর্তন করেছিলেন যা চট্টগ্রাম অঞ্চলে ‘বলী খেলা’ নামে পরিচিত। ১৯০৯ খ্রিস্টাব্দে বাংলা সনের ১২ বৈশাখ নিজ নামে লালদিঘির মাঠে এই বলী খেলার সূচনা করেন তিনি। সূচনার ধারাবাহিকতায় প্রতিবছর লালদিঘির মাঠে ১২ বৈশাখ অনুষ্ঠিত হয় বলী খেলা। বলী খেলার একদিন আগে-পরে তিনদিন ধরে লালদিঘির পাড়সহ আশপাশের এলাকায় প্রায় তিন কিলোমিটার জুড়ে বসে মেলা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়