Homeচট্টগ্রামফের সংঘর্ষে চবি ছাত্রলীগের দুই গ্রুপ

ফের সংঘর্ষে চবি ছাত্রলীগের দুই গ্রুপ

প্রাইম ভিশন ডেস্ক »

রাতের সংঘর্ষের রেশ না কাটতেই ফের সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই উপগ্রুপ সিএফসি ও সিক্সটি নাইন। বৃহস্পতিবার (১ জুন) দুপুর দেড়টার দিকে আধিপত্য বিস্তার ও গতকাল রাতের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে এই দুই গ্রুপ।

খবর পেয়ে পুলিশ ও প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে পৌঁছেছে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় শাহ আমানত হলের রমজান নামের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে প্রক্টরিয়াল বডি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের উপস্থিতিতেই ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল। সিএফসির কর্মীরা শাহ আমানত হল ও সিক্সটি নাইনের কর্মীরা অবস্থান করছিলেন শাহজালাল হলের সামনে। এ সময় তাদের কারও কারও মাথায় হেলমেট ও হাতে দেশীয় অস্ত্র দেখা গেছে।

চবি সহকারী প্রক্টর মোহাম্মদ রোকন উদ্দিন বলেন, ‘রমজানকে উদ্ধার করে এ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়েছি। প্রক্টরিয়াল বডি ও পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।’

এর আগে গতকাল রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হোটেলে খাবার খেতে গিয়ে সিএফসি ও সিক্সটিনাইনের দুই কর্মীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা চলে দুই পক্ষের ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়