Homeএই মুহুর্তেকরমুক্ত আয়সীমা বাড়ছে

করমুক্ত আয়সীমা বাড়ছে

প্রাইম ভিশন ডেস্ক »

একাদশ জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়সীমা বেড়েছে। আজ বৃহস্পতিবার (১ জুন) বিকেলের বাজেট অধিবেশনে ক্ষেত্র বিশেষ ৫০ হাজার থেকে ৭৫ হাজার টাকার সীমা বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, পুরুষ করদাতাদের করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ৩ লাখ ৫০ হাজার টাকা এবং নারী ও ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের করদাতাদের করমুক্ত আয়সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৪ লাখ টাকা করার প্রস্তাব করছি। একই সাথে সর্বনিয় করহার ৫ শতাংশ এবং সর্বোচ্চ করহার ২৫ শতাংশে নির্ধারণের প্রস্তাব করছি।

প্রতিবন্ধী করদাতাদের করসীমা সাড়ে চার লাখ টাকা বাড়িয়ে চার লাখ ৭৫ হাজার টাকা ও গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের করসীমা চার লাখ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হয়েছে। তৃতীয় লিঙ্গ করদাতাদের করসীমা সাড়ে তিন লাখ টাকা থেকে বাড়িয়ে চার লাখ ৭৫ হাজার টাকা করা হয়েছে।

এছাড়া প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের ক্ষেত্রে এরূপ প্রত্যেক সন্তান বা পোষ্যের করমুক্ত সীমা ৫০ হাজার টাকা বেশি প্রস্তাব করা হয়েছে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, কোম্পানি ও স্থানীয় কর্তৃপক্ষ ব্যতীত অন্যান্য শ্রেণীর করদাতা বিশেষ করে ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমা, করহার এবং করধাপ ২০২০-২১ অর্থবছর হতে অপরিবর্তিত আছে। মুদ্রাস্ফীতির কারণে সম্মানিত করদাতাগণের প্রকৃত আয় হ্রাস পেয়েছে এবং অন্য দিকে করমুক্ত আয়সীমা অপরিবর্তিত রয়েছে। এ প্রেক্ষাপটে সম্মানিত করদাতাগণের কর প্রদানে স্বাচ্ছন্দতার বিষয়টি বিবেচনায় নিয়ে আমি কোম্পানি ও স্থানীয় কর্তৃপক্ষ ব্যতীত অন্যান্য শ্রেণীর করদাতা, বিশেষ করে স্বাভাবিক ব্যক্তিশ্রেণীর করদাতাগণের করমুক্ত আয়সীমা কিছুটা বৃদ্ধি করার প্রস্তাব করছি। এতে ব্যক্তি করদাতাদের করভার লাঘব হবে বিধায় করদাতারা নিয়মিতভাবে কর পরিশোধে উৎসাহিত হবেন বলে আশা করা যায়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়