রবিবার, মে ১০, ২০২৬
spot_img
Homeচট্টগ্রাম১ ঘণ্টার বৃষ্টিতে ডুবছে চট্টগ্রাম

১ ঘণ্টার বৃষ্টিতে ডুবছে চট্টগ্রাম

প্রাইম ভিশন ডেস্ক »

শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঝুম বৃষ্টি নামে চট্টগ্রামে। এতে ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অফিস। আর এতেই জলবদ্ধতা দেখা দেয় নগরে। এর মধ্যে পেশাজীবী-ব্যবসায়ী ও স্কুল কলেজের শিক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হয় নানাভাবে।

নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, শুলকবহরসহ প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে দেখা দেয় জলাবদ্ধতা। এতে ডুবে যায় এসব এলাকার শত শত দোকানপাট। সড়কে আটকা পড়ে যানবাহন।

নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকার ব্যবসায়ী তাসফিক বলেন, মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে সড়কে হাঁটু পানি ওঠে গেছে। টানা বৃষ্টিপাত হলে কী হবে আল্লাহ জানেন।

নগরীর চকবাজার এলাকার সড়কে আটকা পড়া ১ নম্বর বাসের চালক আমিন বলেন, এক ঘণ্টার বৃষ্টিতে সড়কে গলা সমান পানি জমে গেছে। ফলে গাড়ি চালানো যাচ্ছে না। যাত্রীদের চকবাজারে নামিয়ে দিয়েছি।

খোঁজ নিয়ে জানা গেছে, শুধু বহদ্দারহাট, মুরাদপুর, চকবাজার, রিয়াজউদ্দিন বাজার এলাকা নয়, নগরীর বাকলিয়া, মোহরা, আগ্রাবাদ ও হালিশহর এলাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এসব এলাকার সবকটি ভবনের নিচতলা ডুবে গেছে। ফলে মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এসব এলাকার নালাগুলো দিয়ে পানি না নামায় এমন জলাবদ্ধতা তৈরি হয়েছে।

নগরবাসীর অভিযোগ, খাল ও নালা-নর্দমা অপরিস্কার-অপরিচ্ছন্নতায় ভরাট হয়ে যাওয়ার কারণে বৃষ্টির পানি নামতে পারছে না। এতে পানি জমে যানবাহন চলাচলের সড়ক ও বিভিন্ন অলি-গলি জলমগ্ন হয়ে পড়েছে।

চকবাজারের বাসিন্দা সুমন বলেন, নর্দমার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। হাঁটুপানিতে তলিয়ে গেছে এলাকার রাস্তাঘাট। জলাবদ্ধতার কারণে সড়কে যানাবাহন চলাচলও কমে গেছে। সুযোগ বুঝে যানবাহন চালকরা দ্বিগুণ-তিনগুণ ভাড়া আদায় করছে।

এদিকে চট্টগ্রাম আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা জানান, দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজে নিয়োজিত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) প্রধান নির্বাহী প্রকৌশলী হাসান বিন সামশ বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ৭৬ শতাংশ কাজ শেষ হয়েছে, এটা আমরা আগেও বলেছি। এও বলেছি, এই প্রকল্পের কাজে তেমন সুফল আসবে না যদি না নগরীর ড্রেন ও খালগুলো পরিস্কার-পরিচ্ছন্ন না থাকে। যা চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তত্বাবধানে রয়েছে।

চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, নগরীর ড্রেন ও খালগুলোর অধিকাংশই পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। কয়েকটি এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। তবে এ কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এটা ঠিক নয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়