প্রাইম ভিশন ডেস্ক »
মহানগরীর আকবর শাহ থানাধীন লতিফপুর পাক্কার মাথা এলাকায় পূজা মণ্ডপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। মৃত কিশোরের নাম সুব্রত দত্ত কুণাল (১৮)। তিনি আকবরশাহ থানার লতিফপুর মহাজন বাড়ির কৃষ্ণ দত্ত’র ছেলে।
সুব্রত দত্তকে হাসপাতালে নিয়ে যাওয়া সানী আশ্চর্য নামে তার এক নিকট আত্মীয় গনেশ পূজা উপলক্ষে মন্ডপে ডেকোরেশনের কাজ চলছিল। রাত ১২টার দিকে সুব্করত হঠাৎ বিদ্যুতস্পৃষ্ট হয়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় আমরা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক জানান, আকবরশাহ এলাকাতে পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনকে হাসপাতালে আনার পরপরই চিকিৎসকরা মৃত করে। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।
এদিকে পাঁচলাইশ থানা এলাকার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে গত ৩ দিন ধরে এক মাদরাসা ছাত্র নিখোঁজ রয়েছে। তার নাম ওমর ফারুক আরাফ (১৪)। সে নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলার সেইলর্স কলোনির আয়ুবি বিল্ডিংয়ের এস এম হারুনুর রশীদের পুত্র। এবং কল্পলোক আবাসিক মানারুল হুদা মাদরাসার নবম শ্রেণির ছাত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) মো. আক্তারুজ্জামান আজাদীকে বলেন, নিখোঁজ ওমর ফারুক আরাফের বিষয়ে আমরা সাধ্যমত চেষ্টা করতেছি। আইনগত যা যা করণীয় আমরা সব করতেছি।
আরাফের পিতা এস এম হারুনুর রশীদ জানান, গত ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় আরাফ তার নানা-নানীর সাথে আমার আত্মীয়কে দেখতে চমেক হাসপাতালে যান। সেখান থেকে তাকে মাদরাসার উদ্দ্যেশে তার নানা-নানি একটি সিএনজি অটোরিক্সায় তুলে দেয়। পরে মাদরাসায় খবর নেওয়া সে মাদরাসায় যায়নি বলে জানা যায়। এরপর থেকে আমরা তার খোঁজে সম্ভ্যাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করি। কোনো হদিস না পেয়ে গত সোমবার পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি করি।


