Homeচট্টগ্রামচট্টগ্রামে চার শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রামে চার শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরীর একটি মাদরাসার চার শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ নভেম্বর) রাতে বন্দর থানার কলসীদিঘীর পাড় এলাকার মার্কাজুল হুফফাজ মাদরাসার হলরুমের ভেতর থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ওই মাদরাসা শিক্ষকের নাম ওমর ফারুক (২১)। তিনি বাঁশখালী উপজেলার কাথারিয়া এলাকার বাসিন্দা।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা  জানান, অভিযুক্ত ওই শিক্ষক মাদরাসার চার শিক্ষার্থীকে হাত-পা টিপানোর নাম দিয়ে পর্যায়ক্রমে যৌন নির্যাতন করার চেষ্টা করেন। এর মধ্যে এক শিক্ষার্থী তার পরিবারকে বিষয়টি জানালে তারা মাদরাসার পরিচালককে বিষয়টি জানান। এরপর সবাই মিলে ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করলে তিনি যৌন নির্যাতনের বিষয়টি স্বীকার করেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ওমর ফারুক মাদরাসার শিক্ষার্থীদের যৌন নির্যাতনের চেষ্টার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যেমে কারাগারে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়