Homeচট্টগ্রামখাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে চার ইউপিডিএফ নেতা নিহত

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে চার ইউপিডিএফ নেতা নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

খাগড়াছড়িতে প্রসীত নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চার নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।এ সময় দুর্বৃত্তরা আরও দুজনকে ধরে নিয়ে যায় বলে দাবি করেছেন ইউপিডিএফের নেতারা।

সোমবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে পানছড়ি উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের ফতেহপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, জেলা সহসভাপতি লিটন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি সুনীল ত্রিপুরা ও ইউপিডিএফের সদস্য রুহিনসা ত্রিপুরা।

এ ছাড়া ইউপিডিএফ নেতা হরি কমল ত্রিপুরা ও নীতি দত্ত চাকমা নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

ইউপিডিএফ জেলা সংগঠক অংগ্য মারমা জানান, আজ মঙ্গলবার এলাকায় যুব সম্মেলন হওয়ার কথা ছিল। সেজন্যই তারা সেখানে অবস্থান করছিলেন। মদদপুষ্ট নব্যমুখোশধারী গণতান্ত্রিক ইউপিডিএফ এ ঘটনা ঘটিয়েছে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল জোরদার করেছে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরে সঠিক তথ্য নিয়ে বিস্তারিত জানানো হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়