Homeমুল পাতাঠান্ডা মৌসুমে পাতে রাখুন হাঁসের মাংস ভুনা, রইলো রেসিপি

ঠান্ডা মৌসুমে পাতে রাখুন হাঁসের মাংস ভুনা, রইলো রেসিপি

প্রাইম ভিশন ডেস্ক »

ভোজন রসিক বাঙালির প্রায় দিনই পোলাও, বিরিয়ানি, কোফতা, কারি, ডেজার্ট ইত্যাদি খাবারের আয়োজন থাকেই। আর তাই আজ ঠান্ডা মৌসুমে পরিবারসহ উপভোগ করতে পাতে রাখুন হাঁসের মাংস ভুনা।

তো আর দেনি না করে দেখে নিন রইলো সহজ রেসিপিটি-

উপকরণ

১. হাঁসের মাংস ১টি
২. পেঁয়াজ বেরেস্তা ২ কাপ
৩. আদা বাটা ও রসুন বাটা ৫ টেবিল চামচ
৪. ধনিয়া গুঁড়া ৩ চা চামচ
৫. হলুদ গুঁড়া ২ চা চামচ
৬. মরিচের গুঁড়া ৩ চা চামচ
৭. জিরার গুঁড়া দেড় চা চামচ
৮. দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা পরিমাণমতো
৯. লবণ ৩ টেবিল চা পরিমাণমতো
১০. কাঠবাদাম, পেস্ট আধা কাপ
১১. তেল ও ঘি ২ কাপ
১২. দুধ আধা কাপ
১৩. চিনি ১ টেবিল চামচ
১৪. কিসমিস বাটা আধা কাপ
১৫. কাঁচা মরিচ ১০টি ও
৬. পেঁয়াজ কুঁচি ৮ কাপ।

প্রণালী

> প্রথমেই হাঁসের মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। এরপর তেল ও ঘি গরম করে তাতে দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা ও পেঁয়াজ কুচি ভেজে নিন। আধা চা চামচ চিনি মিশিয়ে চুলার আঁচ কমিয়ে একেক করে এবার সব মসলা দিয়ে দিন। ভালো করে কষাতে হবে।

> হাড়িতে তেল ভেসে এলে বাদাম পেস্ট দিয়ে ধুয়ে রাখা প্রায় ২ কেজি মাংস দিয়ে অনবরত নেড়ে নিন। এতেই স্বাদ বেড়ে যাবে তিনগুণ। এরপর ঢেকে দিতে হবে। ১০ মিনিট পরপর নেড়ে দিতে হবে। এরপর বেরেস্তা ও কিসমিস পেস্ট দিয়ে নাড়তে হবে। এ পর্যায়ে চুলার আঁচ কম থাকবে।

> এই রান্নায় কোনো পানি ব্যবহার করা লাগবে না। ঢাকনা তুলে তরল দুধ ও কাঁচা মরিচ দিয়ে আরো ১০ মিনিট জ্বাল দিন। সবশেষে ঘি গরম করে মাংসের উপর ঢেলে দিন। ব্যাস! হয়ে গেল হাঁসের মাংস ভুনা।

এবার কাঁচা মরিচ ও বেরেস্তা দিয়ে সাজিয়ে গরম গরম ভাত, পোলাও বা রুটির সঙ্গে পরিবেশন করুন মজাদার হাঁসের মাংস ভুনা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়