Homeচট্টগ্রামচট্টগ্রাম ১০ আসনে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

চট্টগ্রাম ১০ আসনে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী) আসনের পাহাড়তলী কলেজ কেন্দ্রে দুইপক্ষের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছে।

তারা হলেন- আকবারশাহ থানার নুরিয়া মাদ্রাসার আশিক বড়ুয়ার ছেলে শান্ত বড়ুয়া (২৪) ও খুলশী থানার ঝাউতলার আরজু মিয়া কলোনির আমির হোসেনের ছেলে মো.জামাল (৩৫)।

রোববার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে আওয়ামী লীগ মনোনীত নৌকা ও স্বতন্ত্র ফুলকপি প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ দু’জনকে চমেক হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী ফুলকপি প্রতীকের মোহাম্মদ মঞ্জুর আলমের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নগর পুলিশের (উত্তর) উপ-কমিশনার মোখলেছুর রহমান জানান, সকালে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। হঠাৎ ফুলকপি মার্কা ও নৌকার সমর্থিতদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দু’জন গুলিবিদ্ধ হয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়