প্রাইম ভিশন ডেস্ক »
কক্সবাজারে রামুর ঈদগড়ে নব দম্পতিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ জুন) দিবাগত রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটের দিকে উপজেলার ঈদগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ড উপরেরখিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দম্পতিরা হলেন রুবিনা আকতার (১৭) ও নুর মোহাম্মদ (১৮)।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ইমন কান্তি চৌধুরী জানান, দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
জানা যায়, নিহত রুবিনা আকতারের পিতা কামাল হোছেন বাইশারি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ধুইল্যাজিরি এলাকার বাসিন্দা। পিতা মাতার দাম্পত্য কলহের কারণে নিহত রুবিনা আকতার তার নানার বাড়ি ঈদগড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ড উপরেরখিল এলাকায় থাকতেন।
রুবিনা আকতার ও নুর মোহাম্মদ দম্পতি প্রেম করে বিয়ে করে। তাদের বিয়েটি ছিল বাল্যবিবাহ।
মেম্বার কামরুল আমিন জানান, গভীর রাতে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে শুনে প্রশাসনকে অবগত করি। ঘটনাস্থলে রামু থানা পুলিশ ও সিআইডি কাজ করছে।


