বুধবার, জুন ১০, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামহাটহাজারীতে সাড়ে ৩ কোটি টাকার জমি উদ্ধার, অভিযানে নেতৃত্ব দেন মশিউজ্জামান ও...

হাটহাজারীতে সাড়ে ৩ কোটি টাকার জমি উদ্ধার, অভিযানে নেতৃত্ব দেন মশিউজ্জামান ও লুৎফুন নাহার শারমীন

প্রাইম ভিশন ডেস্ক »

হাটহাজারীতে অবৈধভাবে সরকারি জমি ভরাট করে নির্মিত দোকানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে আনুমানিক ৩ কোটি ৫০ লক্ষ টাকার জমি উদ্ধার করা হয়।

রবিবার দুপুরে উপজেলার সরকারহাট বাজারে এই অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি), লুৎফুন নাহার শারমীন।

ইউএনও মশিউজ্জামান জানান, অবৈধভাবে সরকারি জমি ভরাট করে স্থানীয় ব্যবসায়ী দোকান নির্মাণ করে। অবৈধভাবে জায়গা দখল করে রাখার খবর পেয়ে এ অভিযান পরিচালনা করে সরকারি ৩২ শতক জায়গা উদ্ধার করা হয়। উদ্ধার জায়গার আনুমানিক মূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়