Thursday, June 25, 2026
spot_img
Homeচট্টগ্রামচট্টগ্রাম কারাগারের এক হাজতির মৃত্যু

চট্টগ্রাম কারাগারের এক হাজতির মৃত্যু

প্রাইম ডেস্ক »

মাদক মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকা কাঈসাং মারমা নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার রাত সোয়া ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান তিনি।

মৃত কাঈসাং মারমা রাঙামাটির চন্দ্রঘোনা রায়খালী বাজার এলাকার চাইহ্লা প্রু মারমার ছেলে।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান বলেন, মাদক মামলায় কারাগারে থাকা ওই ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত মঙ্গলবার হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হয়। পরে তাকে হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়। লাশ মর্গে পাঠানো হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়