Homeমুল পাতাচট্টগ্রামে পুকুরে ভাসছিল যুবকের মরদেহ

চট্টগ্রামে পুকুরে ভাসছিল যুবকের মরদেহ

প্রাইম ভিশন ডেস্ক

চট্টগ্রামে একটি মসজিদের পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে নগরীর পাঠানটুলি এলাকার চট্টেশ্বরী গায়েবি মসজিদের পুকুর থেকে উদ্ধার করা হয় মরদেহটি।

স্থানীয়রা জানান, পুকুরে মরদেহটি ভাসতে দেখেন তারা। পরে পুলিশে খবর দেওয়া হয়।

ডবলমুরিং থানার এসআই আক্তারুজ্জামান সোহাগের ভাষ্য, যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। পরনে শুধু লুঙ্গি ছিল। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পুকুরের পানিতে তলিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেছেন, ‘গায়েবি মসজিদের পুকুর পাড়ে লুঙ্গি ও সাবান রাখা আছে। বোঝা যাচ্ছে উনি গোসল করতে নেমেছিলেন। এরপর কীভাবে মৃত্যু হল সেটা আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

মৃত যুবককে এলাকার কেউ চিনতে পারছে না বলেও জানালেন এসআই আক্তারুজ্জামান।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়