বুধবার, এপ্রিল ২২, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামচট্টগ্রামে ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে একজনের মৃত্যু

চট্টগ্রামে ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে একজনের মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে ভোট দিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মনু মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মনু মিয়া চট্টগ্রাম-১৪ আসনের বাগমনিরাম এলাকার ব্যাটারিগলি এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে কাজীর দেউড়ি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের বড় ছেলে শাকিলও তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভোট দিতে কেন্দ্রে হাজির হন মনু মিয়া। এ সময় লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে পড়ে যান তিনি। পরে স্বজনরা দ্রুত তাকে পরে ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়