বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামজঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হত্যায় গ্রেপ্তার ২০

জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হত্যায় গ্রেপ্তার ২০

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্য ডিএডি আব্দুল মোতালেব হত্যা মামলায় পৃথক অভিযানে ২০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে র‌্যাব ১৩ জন ও পুলিশ সাত আসামিকে গ্রেপ্তার করে।

শনিবার (২৮ মার্চ) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৭ মার্চ র‌্যাব-৭ ও র‌্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে নোয়াখালীর কবিরহাট থানার নবগ্রাম এলাকা থেকে এজাহারভুক্ত ২৯ নম্বর আসামি মো. পারভেজকে (৩৫) গ্রেপ্তার করে। এদিন পাহাড়তলী থানার উদালিয়া এলাকা থেকে আসামি মো. বেলাল (৩০), বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলাবাজার এলাকা থেকে আসামি সাইদুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ২৩ মার্চ সীতাকুণ্ড থানার ফৌজদারহাট এলাকা থেকে আসামি মো. মিজানুর রহমান সোহান (১৯), গত ১৫ ফেব্রুয়ারি দক্ষিণ কাট্টলী এলাকা থেকে আসামি মো. সেলিম (৩৫), গত ১০ ফেব্রুয়ারি চান্দগাঁও থানাধীন ফরিদার পাড়া এলাকা থেকে আসামি মো. সেকেন্দার মিয়া প্রকাশ ইয়াকুব (৪৩), গত ২২ জানুয়ারি বায়েজিদ বোস্তামী থানাধীন ইকবাল কনভেনশন হল এলাকা থেকে আসামি মো. ইউনুছ আলী হাওলাদারকে (৬২) গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে ইউনুছ আলী হাওলাদারের দেওয়া তথ্যে পতেঙ্গা থানার ওয়াসা গলি থেকে মামলার ২৬ নম্বর আসামি খন্দকার জাহিদ হোসেনকে (৩৯) গ্রেপ্তার করা হয়।

এছাড়া গত ২৪ জানুয়ারি র‌্যাব-৭ চট্টগ্রাম ও র‌্যাব-১৫ যৌথ আভিযানে কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে ২১ নম্বর এজাহারভুক্ত আসামি আলীরাজ হাসান প্রকাশ সাগর (২৮), গত ২৫ জানুয়ারি নগরীর খুলশী থানার ইস্পাহানি মোড় এলাকা থেকে মো. মিজান (৫৩), গত ২৬ জানুয়ারি বায়েজিদ বোস্তামী থানার বগুড়া নিবাস এলাকা থেকে পলাতক আসামি মো. মামুন (৩৮), গত ২৮ জানুয়ারি সীতাকুণ্ড থানার সালেহা কটন মিল এলাকা থেকে পলাতক আসামি মো. শহাজাহান (৫৩), গত ২৯ জানুয়ারি আকবরশাহ থানার বিশ্ব কলোনি এলাকা থেকে পলাতক আসামি মো. শফিকুল ইসলাম প্রকাশ মাস্টার শফিকুল ইসলামকে (৫১) গ্রেপ্তার করা হয়।

গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার অভিযানে দুষ্কৃতকারীরা র‌্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় চার র‌্যাব সদস্য আহত হন। পরে অন্য র‌্যাব সদস্যরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আব্দুল মোতালেবকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় র‌্যাব-৭ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ২৯ জনের নাম এবং ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে ২২ জানুয়ারি মামলা করে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়