রবিবার, মে ৩, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামচট্টগ্রামে উড়ালসেতুতে ভয়ানক দুর্ঘটনা, মুহূর্তেই লাশ সামিয়া

চট্টগ্রামে উড়ালসেতুতে ভয়ানক দুর্ঘটনা, মুহূর্তেই লাশ সামিয়া

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতির কারণে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে সামিয়া জাহান নামের এক তরুণীর (২২) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত সামিয়ার মামা গিয়াস উদ্দিন শিকদার  বলেন, আজ পরীক্ষা দিতে কলেজে গিয়েছিলেন সামিয়া। সেখান থেকে তাঁকে পতেঙ্গা এলাকায় নেওয়া হয়। তবে গাড়ির চালককে তাঁদের পরিবারের কেউ চেনেন না। বেলা সাড়ে তিনটার দিকে দুর্ঘটনার খবর পান তাঁরা। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) এরশাদ মিয়া। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় সামিয়া জাহান নিহত হয়েছেন। গাড়ির চালক সাইদুল আলম সামান্য আহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসপাতালে রাখা হয়েছে। আহত চালকও সেখানে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, সামিয়া জাহান নগরের হাজেরা তজু ডিগ্রি কলেজের স্নাতকের শিক্ষার্থী ছিলেন। তিনি অর্থনীতি বিভাগে পড়াশোনা করছিলেন। তাঁর বাবা মো. আবু তালেব পাটোয়ারি ও মা নাসিমা সুলতানা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়